ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, আইন ও কানুন

গাইবান্ধায় হিরোইন বিক্রির দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

গাইবান্ধায় হিরোইন বিক্রির দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

বাংলাদেশ, আইন ও কানুন

গাইবান্ধায় হিরোইন বিক্রির দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

গাইবান্ধা প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

গাইবান্ধায় মাদক (হিরোইন) বিক্রির দায়ে তৌহিদ হাসান সীমান্ত (৩২) নামের এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার (১৮ নভেম্বর) দুপুরে এই আদেশ দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম সরকার।

আসামি তৌহিদ হাসান সীমান্ত (৩২) সদর উপজেলার পৌরসভার পশ্চিমপাড়া গোডাউন রোডের বাসিন্দা রোমান আরফিন সুমন ওরফে নেটা সুমনের ছেলে।
মামলার বিবরণী সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৩ ফেব্রুয়ারিতে ৪৩ গ্রাম হিরোইন বিক্রির সময় তাকে হাতেনাতে আটক করে পুলিশ। দীর্ঘদিন ধরে মাদক সেবন ও ব্যবসার সাথে জড়িত ছিলেন তৌহিদ হাসান সীমান্ত (৩২)। দীর্ঘ শুনানি শেষে আজ বুধবার দুপুরে এই আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম সরকার।


এ বিষয়ে জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান বলেন, আদালতের রায়ের প্রতি সন্তুষ্ট আমরা। যেভাবে মাদক ছড়িয়ে পড়ছে, সেজন্য বর্তমানে এই রায় হতে পারে অনেক মাদক কারবারির ভীতির কারণ।


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন