বাংলাদেশ, আইন ও কানুন
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে

রাজধানীর বনানী থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরুসহ তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। কারাগারে পাঠানো অপর দুজন হলেন কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্ত ও ব্যারিস্টার রানা তাজউদ্দিন খান।
বুধবার (১৮ নভেম্বর) বিকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত এ আদেশ দেন। এর আগে সুস্থতা নিশ্চিতের স্বার্থে তাদের কারাগারে আটকে রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ আবুল মতিন। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন আসামিদের গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী খালেদা জাহান লিলি তাদের গ্রেপ্তারের বিরোধিতা করে জামিন আবেদন করেন। তবে মূল নথিপত্র না থাকায় আদালত জামিন আবেদনের ওপর শুনানি করেননি।
মামলার অভিযোগে বলা হয়, গত ৭ আগস্ট রাতে বনানী থানাধীন আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ মশাল হাতে মিছিল করে। এ সময় সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে এ ঘটনায় রাজধানীর বনানী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।
ডিবিসি/এসভিএন