ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

রাজশাহীতে গ্রামীণ ব্যাংকের ৩টি কার্যালয়ে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপ

রাজশাহীতে গ্রামীণ ব্যাংকের ৩টি কার্যালয়ে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপ

সারা বাংলা

রাজশাহীতে গ্রামীণ ব্যাংকের ৩টি কার্যালয়ে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপ

সিনিয়র রিপোর্টার, রাজশাহী

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

রাজশাহীতে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে নগরীর বনলতা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। এতে কার্যালয়ের বারান্দায় আগুন ধরে গেলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

গ্রামীণ ব্যাংকের ওই ভবনে জোনাল অফিস, জোনাল অডিট অফিস ও বিভাগীয় প্রধান কার্যালয় অবস্থিত। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হেলমেট পরা দুই যুবক মোটরসাইকেলে এসে কার্যালয়গুলো লক্ষ্য করে পেট্রল বোমা ছুড়ছে। এ সময় তাদের সঙ্গে থাকা আরও অন্তত দুজন ভিডিও ধারণ করেন। তারা ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিচ্ছিলেন।

 

‎ভিডিওতে দেখা যায়, পরপর তিনটি পেট্রল বোমা নিক্ষেপের পর কার্যালয়ের বারান্দায় আগুন ধরে যায়। পরে দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

 

‎গ্রামীণ ব্যাংকের জোনাল প্রধান আ ক ম শামসুদ্দোহা জানান, হামলায় নিচের জোনাল অফিসের দুইটি জানালার কাঁচ ফেটে গেছে। এছাড়া তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

 

‎শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

 

‎তিনি আরও বলেন, হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন