ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাব কমাতে জার্মানিতে বিদ্যুতের কর কমানোর সিদ্ধান্ত সরকারের

ইরান যুদ্ধের প্রভাব কমাতে জার্মানিতে বিদ্যুতের কর কমানোর সিদ্ধান্ত সরকারের

আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাব কমাতে জার্মানিতে বিদ্যুতের কর কমানোর সিদ্ধান্ত সরকারের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের নেতৃত্বাধীন জোট সরকার দেশের পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বিদ্যুতের ওপর কর কমানোর বিষয়ে একমত হয়েছে। ইরান যুদ্ধজনিত জ্বালানি সংকটের প্রভাব থেকে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর ২০২৬) ডয়চে ভেলের এক প্রতিবেদনে জানানো হয়, দীর্ঘ আলোচনার পর চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ/সিএসইউ) এবং তাদের শরিক দল সোশ্যাল ডেমোক্র্যাটস (এসপিডি) যৌথভাবে এই কর কমানোর সিদ্ধান্ত নেয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের জন্য বিদ্যুতের করের হার ইউরোপীয় ইউনিয়নের সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনা হবে। এর আগে কেবল শিল্প, কৃষি ও বন খাতের জন্য কর ছাড়ের ব্যবস্থা থাকলেও এবার তা সাধারণ পরিবার ও বাকি ব্যবসা প্রতিষ্ঠানের জন্যও বাড়ানো হলো।


তবে আপাতত শুধু ২০২৭ সালের জন্যই এই কর হ্রাসের অর্থায়ন নিশ্চিত করা গেছে। ২০২৮ সাল বা তার পরেও এটি স্থায়ী করতে হলে নতুন অর্থায়নের পথ খুঁজতে হবে বলে জানানো হয়েছে। নবায়নযোগ্য জ্বালানি খাতের ভর্তুকির উদ্বৃত্ত অর্থ থেকেই এই কর হ্রাসের ব্যয় মেটানো হবে। পাশাপাশি আগামী জানুয়ারি মাসে তিন মাসের জন্য জ্বালানি তেলের দামের ওপর একটি সর্বোচ্চ সীমা বা ক্যাপ নির্ধারণ করতে যাচ্ছে সরকার। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধজনিত সংকটের কারণে জার্মানির বিদ্যুৎ ও জ্বালানির দাম ইউরোপের অন্যতম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।


এদিকে সংবাদে আরও উল্লেখ করা হয়, বহুল প্রতীক্ষিত ভিডিও গেম ‘জিটিএ ৬’-এর প্রকাশকে কেন্দ্র করে জার্মানিতে ছুটির আবেদন অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। মানবসম্পদ সফটওয়্যার প্রতিষ্ঠান পার্সেনিওর তথ্য অনুযায়ী, গেমটি খেলার জন্য স্বাভাবিকের চেয়ে ৩৮ শতাংশ বেশি ছুটির আবেদন জমা পড়েছে। তবে অর্থনীতিবিদরা মনে করছেন, গেম খেলার জন্য মানুষের এই সাময়িক ছুটি দেশের অর্থনীতিতে বড় কোনো প্রভাব ফেলবে না।


সূত্র: ডয়চে ভেলে


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন