ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

ভারতে স্বর্ণ লুটের পর ডাকাতরা বললেন, ‘আমরা আবার আসব, এটি একটি সিনেমা’

ভারতে স্বর্ণ লুটের পর ডাকাতরা বললেন, ‘আমরা আবার আসব, এটি একটি সিনেমা’

আন্তর্জাতিক, ভারত

ভারতে স্বর্ণ লুটের পর ডাকাতরা বললেন, ‘আমরা আবার আসব, এটি একটি সিনেমা’

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

ভারতের বিহারের পশ্চিম চম্পারন জেলার বেতিয়ায় দিনেদুপুরে একটি স্বর্ণের শোরুমে বড় ধরনের ডাকাতির ঘটনা ঘটেছে। সেনকো জুয়েলার্সের ওই শোরুম থেকে সশস্ত্র ডাকাতরা ৩০ থেকে ৪০ কোটি রুপির গহনা লুট করে নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, তিনটি মোটরসাইকেলে করে আটজন সশস্ত্র ডাকাত শোরুমটিতে আসে। ভেতরে ঢুকেই তারা অস্ত্রের মুখে কর্মী ও উপস্থিত অন্যদের জিম্মি করে ফেলে। কেউ যেন বাধা দিতে বা সাহায্যের জন্য কাউকে ডাকতে না পারে, সেজন্য সবার হাত বেঁধে মোবাইল ফোন কেড়ে নেয়া হয় এবং সবাইকে এক জায়গায় জড়ো করে রাখা হয়।


এরপর ডাকাতরা শোরুমে থাকা গহনা লুট করতে শুরু করে। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় দুজনের মাথায় আঘাত করা হয়। শোরুমের ভেতরে থাকা এক নারী জানান, লুটপাট শেষে চলে যাওয়ার সময় ডাকাতরা বলে যায়, ‘আমরা আবার ফিরে আসব, এটি একটি সিনেমা।’


খবর পেয়ে ডিআইজি হরকিশোর রাই, এসপি কুমার গৌতম ও ডিএসপি অজিত কুমারসহ কয়েকটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তারা শোরুমটি পরিদর্শন করেন এবং কর্মীদের জিজ্ঞাসাবাদ করেন। লুট হওয়া গহনার সঠিক মূল্য এখনো নির্ধারণ করা হচ্ছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। প্রাথমিক ধারণা অনুযায়ী, বেতিয়ার ইতিহাসে এটি অন্যতম বড় ডাকাতির ঘটনা।


সূত্র: এনডিটিভি


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন