ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ফের দখলদার ইসরায়েলিদের হানা

আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ফের দখলদার ইসরায়েলিদের হানা

আন্তর্জাতিক

আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ফের দখলদার ইসরায়েলিদের হানা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

দখলকৃত পূর্ব জেরুজালেমে ইসরায়েলি পুলিশের কঠোর সুরক্ষার মধ্যে আল-আকসা মসজিদ প্রাঙ্গণের চত্বরে আবারও হানা দিয়েছে ডজন ডজন ইসরায়েলি বসতিস্থাপনকারী। ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা এই তথ্য জানিয়েছে।

জেরুজালেমে গভর্নর অফিস জানিয়েছে, ১১৫ জন বসতিস্থাপনকারী বিভিন্ন দলে বিভক্ত হয়ে এই প্রাঙ্গণে প্রবেশ করে এবং সেখানে দলবদ্ধভাবে তালমুদীয় আচার-অনুষ্ঠান ও প্রার্থনা সম্পন্ন করে।

 

উল্লেখ্য, ১৯৬৭ সালের স্থিতাবস্থা চুক্তি অনুযায়ী অমুসলিমদের আল-আকসা প্রাঙ্গণ পরিদর্শনের অনুমতি থাকলেও সেখানে কোনো ধরনের প্রার্থনা বা উপাসনা করার নিয়ম নেই।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন