ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

ইরানের ‘ডার্টি বম্ব’ হামলার গুঞ্জন, নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগে মার্কিন গোয়েন্দা প্রধান

ইরানের ‘ডার্টি বম্ব’ হামলার গুঞ্জন, নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগে মার্কিন গোয়েন্দা প্রধান

আন্তর্জাতিক

ইরানের ‘ডার্টি বম্ব’ হামলার গুঞ্জন, নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগে মার্কিন গোয়েন্দা প্রধান

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

যুক্তরাষ্ট্রের নাগরিকদের ওপর দেশ ও দেশের বাইরে ইরানের প্রাণঘাতী চক্রান্তের হুমকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে সতর্ক করেছেন দেশটির জাতীয় গোয়েন্দা পরিচালক জে ক্লেটন। কথিত ‘ডার্টি বোমা’ বিস্ফোরণের পরিকল্পনা সংক্রান্ত গণমাধ্যমের প্রতিবেদন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এই সতর্কবার্তা দেন।

হাউস হোমল্যান্ড সিকিউরিটি কমিটিতে ‘হোমল্যান্ডে বিশ্বব্যাপী হুমকি: ৯/১১ এর ২৫ বছর পর’ শীর্ষক এক শুনানিতে সাক্ষ্য দেওয়ার সময় ক্লেটন এই মন্তব্য করেন। তবে মার্কিন গোয়েন্দা তথ্যের সুনির্দিষ্ট বিষয় বা কথিত হুমকি সম্পর্কে তিনি আর বিস্তারিত কিছু বলতে রাজি হননি।

 

উল্লেখ্য, এই শুনানিতে তার সাথে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়াইন মুলিন এবং এফবিআইয়ের উপপরিচালক ক্রিস্টোফার রাইও উপস্থিত ছিলেন।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন