ডিবিসি নিউজdbcnews.tv

জাতীয়

আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয়

আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) তিস্তাপারের জেলা লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী এই সফরে তিনি জেলার একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

নির্ধারিত সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী আজ সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে রাজধানীর তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং সকাল ৯টায় হেলিকপ্টারযোগে লালমনিরহাটের পথে রওনা হবেন। সকাল সাড়ে ১০টায় লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণের পর তিনি ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসও পরিদর্শন করবেন।

 

দিনের পরবর্তী কর্মসূচিতে দুপুরে প্রধানমন্ত্রী সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন এবং সেখানে স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। এরপর লালমনিরহাট সার্কিট হাউসে কিছুক্ষণ যাত্রাবিরতি শেষে বিকেলে কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। দিনের সব কটি কর্মসূচি শেষে সন্ধ্যায় হেলিকপ্টারযোগে লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন