ডিবিসি নিউজdbcnews.tv

সাহিত্য, শিক্ষা

বাঁশের কেল্লার কৃষকনেতা তিতুমীরের ১৯৫তম মৃত্যুবার্ষিকী আজ

বাঁশের কেল্লার কৃষকনেতা তিতুমীরের ১৯৫তম মৃত্যুবার্ষিকী আজ

সাহিত্য, শিক্ষা

বাঁশের কেল্লার কৃষকনেতা তিতুমীরের ১৯৫তম মৃত্যুবার্ষিকী আজ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

ব্রিটিশবিরোধী কৃষকনেতা সৈয়দ মীর নিসার আলী তিতুমীরের ১৯৫তম মৃত্যুবার্ষিকী আজ। ১৮৩১ সালের ১৯ নভেম্বর চব্বিশ পরগনার নারিকেলবাড়িয়ায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাহিনীর সঙ্গে লড়াইয়ে তিনি নিহত হন।

তাঁর জন্মদিন ২৭ জানুয়ারি। ১৭৮২ সালে চব্বিশ পরগনার চাঁদপুর গ্রামে তাঁর জন্ম। সে হিসাবে এ বছরের জানুয়ারিতে তাঁর ২৪৪তম জন্মবার্ষিকী পেরিয়েছে।

 

ঊনবিংশ শতকের প্রথম ভাগে বাংলায় জমিদার ও নীলকরদের শোষণের বিরুদ্ধে কৃষকদের সংগঠিত করেন তিতুমীর। স্থানীয় জমিদারদের সঙ্গে শুরু হওয়া সংঘাত একপর্যায়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের বিরুদ্ধে বিদ্রোহে রূপ নেয়। ১৮৩১ সালে তিতুমীর ও তাঁর অনুসারীরা বারাসতের কাছে নারিকেলবাড়িয়া গ্রামে বাঁশ দিয়ে একটি দুর্গ গড়ে তোলেন। সেখান থেকেই তাঁরা প্রতিরোধ চালান।

 

বিদ্রোহ দমনে কোম্পানি কর্নেল স্টুয়ার্টের নেতৃত্বে পদাতিক ও অশ্বারোহী সেনা পাঠায়। ১৯ নভেম্বর কোম্পানির বাহিনীর কামানের গোলায় বাঁশের কেল্লা ধ্বংস হয়। সেই লড়াইয়ে ৪৯ বছর বয়সী তিতুমীর ও তাঁর বহু অনুসারী প্রাণ হারান। বাংলার কৃষক বিদ্রোহের ইতিহাসে নারিকেলবাড়িয়ার সেই বাঁশের কেল্লা আজও তিতুমীরের নামের সঙ্গে জড়িয়ে আছে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন