ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

চীনে দ্বিপক্ষীয় বৈঠকের সময় পুতিনকে ‘বন্ধু’ বলে সম্বোধন করলেন ট্রাম্প

চীনে দ্বিপক্ষীয় বৈঠকের সময় পুতিনকে ‘বন্ধু’ বলে সম্বোধন করলেন ট্রাম্প

আন্তর্জাতিক

চীনে দ্বিপক্ষীয় বৈঠকের সময় পুতিনকে ‘বন্ধু’ বলে সম্বোধন করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে পুতিনকে ‘আমার বন্ধু’ বলে সম্বোধন করেন তিনি।

বৈঠকে পুতিনকে উদ্দেশ করে ট্রাম্প বলেন, ‘আমাদের মধ্যে বহু বছর ধরে দারুণ সম্পর্ক রয়েছে। আমরা একে অপরকে অনেক দিন ধরে চিনি। আমার মনে হয় এখান থেকে অনেক চমৎকার কিছু বেরিয়ে আসতে পারে, কিংবা অন্তত শুরু হতে পারে। তবে আমার বিশ্বাস, এখান থেকে ভালো কিছুই বেরিয়ে আসবে।’


হোয়াইট হাউসের প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, দ্বিপক্ষীয় বৈঠকের শুরুতে দুই নেতা হাত মেলাচ্ছেন এবং ট্রাম্প কিছুক্ষণ পুতিনের কানে কানে কথা বলছেন। হোয়াইট হাউস র‍্যাপিড রেসপন্সের এক্স অ্যাকাউন্টে পোস্ট করা আরেকটি ভিডিওতে ট্রাম্পকে পুতিনের দিকে ইঙ্গিত করে বলতে শোনা যায়, ‘তিনি আমার বন্ধু।’


এদিকে, সম্মেলনে আজ বৃহস্পতিবারই (১৯ নভেম্বর) চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, ট্রাম্প এবং পুতিনের মধ্যে একটি ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।


সূত্র: আল জাজিরা


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন