ডিবিসি নিউজdbcnews.tv

খেলাধুলা, ফুটবল

ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী স্পেনের মাতা

ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী স্পেনের মাতা

খেলাধুলা, ফুটবল

ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী স্পেনের মাতা

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

৩৮ বছর বয়সে ফুটবলকে বিদায় বললেন স্পেনের বিশ্বকাপজয়ী তারকা হুয়ান মাতা। বুধবার (১৮ নভেম্বর) তিনি পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই প্লেমেকার গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার ক্লাব মেলবোর্ন ভিক্টরি ছাড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দিয়ে মাতা লেখেন, ‘কখনো কখনো, ভালোবাসা মানে ছেড়ে দেয়া। ধন্যবাদ ফুটবল।’

২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় স্পেনের বিশ্বকাপজয়ী এবং ২০১২ সালের ইউরো চ্যাম্পিয়নশিপজয়ী দলের সদস্য ছিলেন মাতা। মিডফিল্ডের এই জাদুকরের উত্থান ভ্যালেন্সিয়ার হয়ে, যেখানে তিনি কোপা দেল রে জেতেন। এরপর ২০১১ সালে যোগ দেন ইংলিশ ক্লাব চেলসিতে। লন্ডনের এই ক্লাবটির হয়ে ২০১২ সালে চ্যাম্পিয়নস লিগসহ আরও কয়েকটি শিরোপা জেতেন তিনি। ২০১৪ সালে পাড়ি জমান ম্যানচেস্টার ইউনাইটেডে। পরবর্তীতে তুরস্কের গ্যালাতাসারাই, জাপানের ভিসেল কোবে, ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স এবং সবশেষ মেলবোর্ন ভিক্টরির হয়ে খেলেন তিনি।


নিজের ওয়েবসাইটে দেয়া এক বার্তায় মাতা লেখেন, ‘ফুটবল কখনো আমার জীবন ছেড়ে যাবে না। এই খেলাকে ভালোবাসা চালিয়ে যাওয়ার এবং উন্নয়নের মাধ্যম হিসেবে একে ব্যবহার করার অনেক উপায় আছে। আমি হয়তো পেশাদারভাবে খেলা ছেড়ে দিচ্ছি, কিন্তু কখনোই ফুটবলার হওয়া বন্ধ করব না।’


সূত্র: ইয়াহু স্পোর্টস


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন