ডিবিসি নিউজdbcnews.tv

জাতীয়

লালমনিরহাটে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ক্রীড়াসামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী

লালমনিরহাটে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ক্রীড়াসামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী

জাতীয়

লালমনিরহাটে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ক্রীড়াসামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২৬ মিনিট আগে

প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে জেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ক্রীড়াসামগ্রী উপহার দিয়েছেন। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তিনি শিক্ষার্থীদের হাতে এসব সামগ্রী তুলে দেন।

যে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্রীড়াসামগ্রী পেয়েছে সেগুলো হলো-লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং স্থানীয় হাঁড়িভাঙা দরগারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়।

 

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আজ এক দিনের সরকারি সফরে লালমনিরহাটে যান তারেক রহমান। সকাল সাড়ে ১০টায় তাঁকে বহনকারী হেলিকপ্টারটি লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করে।

 

সফরের নির্ধারিত অন্যান্য কর্মসূচি শেষে আজ বিকেলে হেলিকপ্টারযোগে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন