ডিবিসি নিউজdbcnews.tv

বিবিধ

শিল্পকলায় ‘ক্বান্দে ফারসি উৎসব’ ২১ ডিসেম্বর

শিল্পকলায় ‘ক্বান্দে ফারসি উৎসব’  ২১ ডিসেম্বর

বিবিধ

শিল্পকলায় ‘ক্বান্দে ফারসি উৎসব’ ২১ ডিসেম্বর

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

বাংলাদেশে ফারসি ভাষা ও সাহিত্যের চর্চা, বিকাশ এবং এ ক্ষেত্রে সক্রিয় অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতি ও স্মরণে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে ‘প্রথম ক্বান্দে ফারসি উৎসব ২০২৬’। ফারসি ভাষা ও সাহিত্যপ্রেমী, গবেষক, লেখক, অনুবাদক এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে এ উৎসব আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশে অবস্থিত ইসলামী প্রজাতন্ত্র ইরান দূতাবাসের সাংস্কৃতিক কেন্দ্র ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে আগামী ২১ ডিসেম্বর ‘শাবে ইয়ালদা ২০২৬’ উপলক্ষ্যে অনুষ্ঠিত হবে এ উৎসব। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ফারসি ভাষা ও সাহিত্যে বাংলাদেশের যেসব ব্যক্তি দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং সক্রিয় ভূমিকা রাখছেন, তাঁদের অবদানকে তুলে ধরা ও যথাযথ স্বীকৃতি দেওয়াই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

 

বাংলাদেশে ফারসি ভাষা ও সাহিত্যে রয়েছে সমৃদ্ধ ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য। এ ভাষার সাহিত্য, সংস্কৃতি ও জ্ঞানচর্চাকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করা এবং এ বিষয়ে আগ্রহী ব্যক্তিদের মধ্যে যোগাযোগ ও সম্পৃক্ততা বাড়াতেও উৎসবটি ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

 

উৎসবে অংশগ্রহণের জন্য নিবন্ধনের শেষ তারিখ আগামী ৩০ নভেম্বর, ২০২৬। আগ্রহীরা নিবন্ধন ও আয়োজন সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে ভিজিট করতে পারবেন www.qandeparsi.bd ওয়েবসাইটে।

 

প্রতিটি বিভাগে বিজয়ীদেরকে দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার। বিশেষ করে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ থেকে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রথম স্থান অর্জনকারীকে ইরানে ফারসি ভাষা শিক্ষার ক্ষেত্রে পূর্ণ স্কলারশিপ দেওয়া হবে।

 

উৎসবটি সফল করতে সার্বিক সহযোগিতায় রয়েছে আন্‌জুমানে ফারসি বাংলাদেশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ।

আরও পড়ুন