ডিবিসি নিউজdbcnews.tv

বিবিধ

শীত সামনে রেখে নতুন গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার আনল ওয়ালটন

শীত সামনে রেখে নতুন গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার আনল ওয়ালটন

বিবিধ

শীত সামনে রেখে নতুন গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার আনল ওয়ালটন

সংবাদ বিজ্ঞপ্তি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

শীত সামনে রেখে তিন মডেলের গিজার, কয়েকটি মডেলের ইলেকট্রিক কেটলি ও একটি কম্বো রুম হিটার বাজারে এনেছে ওয়ালটন। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীতে ওয়ালটনের করপোরেট কার্যালয়ে নতুন পণ্যগুলো উন্মোচন করেন মডেল ও অভিনেত্রী কেয়া পায়েল।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়ালটন জানায়, ৪৫ লিটারের ‘অ্যাকুয়াওয়ার্ম’ স্মার্ট গিজারটি ওয়াই-ফাইয়ের মাধ্যমে মোবাইল অ্যাপের সঙ্গে যুক্ত করা যায়। অ্যাপের পাশাপাশি কণ্ঠনির্দেশেও গিজারটি নিয়ন্ত্রণ করা যায়। ৪০ লিটারের ‘ক্রিস্টাল ফ্লেক্স’ মডেলটি দুইভাবে স্থাপন করা যায়। এতে রয়েছে দুই স্তরের নিরাপত্তাব্যবস্থা। ৩০ লিটারের ‘সুপ্রিম’ মডেলটির আবরণ উচ্চ তাপ ও চাপ সহনশীল প্লাস্টিকের তৈরি।


নতুন ইলেকট্রিক কেটলির মধ্যে রয়েছে ট্রিপল লেয়ার, ডাবল লেয়ার ও গ্লাস সিরিজের কেটলি। এ ছাড়া ডিজিটাল ডিসপ্লেযুক্ত কেটলি ও রেট্রো ক্লাসিক মডেলও এনেছে ওয়ালটন। কম্বো রুম হিটারটি দিয়ে ঘর গরম করার পাশাপাশি বাতাস ঠান্ডা করা ও বাতাসের আর্দ্রতা বাড়ানো যায় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।


অনুষ্ঠানে ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক, ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসারসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন