ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

ভৈরবে কারখানার মেশিনে কাপড় পেঁচিয়ে নারী শ্রমিকের মৃত্যু

ভৈরবে কারখানার মেশিনে কাপড় পেঁচিয়ে নারী শ্রমিকের মৃত্যু

সারা বাংলা

ভৈরবে কারখানার মেশিনে কাপড় পেঁচিয়ে নারী শ্রমিকের মৃত্যু

ভৈরব প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

কিশোরগঞ্জের ভৈরবে পলিথিনের কাঁচামাল উৎপাদন কারখানায় মেশিনে কাপড় পেঁচিয়ে রত্না বেগম (২৫) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে পৌর শহরের তাতারকান্দি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত রত্না বেগম কুমিল্লার মুরাদনগর থানার রামচন্দ্রপুর গ্রামের সজিব মিয়ার স্ত্রী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

 

প্রত্যক্ষদর্শী ও কারখানার শ্রমিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে কাজে যোগ দেন রত্না বেগম। কিছুক্ষণ পর সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে পড়েন। বেলা ১১টার দিকে হঠাৎ একটি মেশিনের অস্বাভাবিক শব্দ শুনে সহকর্মীরা চমকে ওঠেন। এ সময় এক শ্রমিক দ্রুত বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করেন, কিন্তু ততক্ষণে মেশিনে পেঁচিয়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই রত্না বেগমের মৃত্যু হয়।

 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কারখানাটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালিত হয়ে আসছে। প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

 

এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। নিহতের বাড়ি দূরে হওয়ায় তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন