ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

পরিবেশ রক্ষায় সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পরিবেশ রক্ষায় সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সারা বাংলা

পরিবেশ রক্ষায় সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বাসস

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

পরিবেশ রক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, সমাজের সব সমস্যার সমাধান শুধু আইন করে সম্ভব নয়। স্থানীয় মানুষ একসঙ্গে উদ্যোগ নিলে অনেক সমস্যার সমাধান করতে পারেন। ‘আলোকিত লালমনিরহাটের’ মতো সংগঠন দেশের বাকি ৬৩ জেলায়ও প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। তার মতে, ধর্ম, বর্ণ ও রাজনৈতিক মতের ভিন্নতা সত্ত্বেও সবাই একসঙ্গে কাজ করলে হারিয়ে যাওয়া সামাজিক মূল্যবোধ ফিরিয়ে আনা সম্ভব।


নদী-নালা, খাল-বিল, মাঠ ও হাটবাজারে আবর্জনা জমার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী পুরো জেলাকে পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নিতে সংগঠনটির সদস্যদের প্রতি আহ্বান জানান। তিনি নির্দিষ্ট স্থানে বর্জ্য সংগ্রহের ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ দেন। বর্জ্য কীভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনা করতে হয়, তা ঘরে ঘরে গিয়ে মানুষকে বোঝানোর ওপরও তিনি গুরুত্ব দেন।


পরিবারের প্রত্যেক সদস্যকে নিজের জন্মদিনে একটি করে গাছ লাগানোর পরামর্শ দেন তারেক রহমান। তিনি বলেন, অল্প বয়সে কোনো শিশুর নামে ২০টি গাছ লাগানো হলে ২০ বছর পর সেগুলো তার আর্থিক প্রয়োজন মেটাতে সহায়তা করতে পারে।


পাখি, প্রজাপতিসহ বিভিন্ন প্রাণীর আবাসস্থল রক্ষার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, গাছপালা কেটে ফেলা ও পাখির ক্ষতি করার কারণে গ্রামেগঞ্জে আগের মতো পাখি দেখা যায় না। প্রকৃতির প্রতিটি প্রাণীরই ভূমিকা রয়েছে। নিজ এলাকার পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন