সারা বাংলা
গাইবান্ধায় বিস্ফোরক মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

গাইবান্ধার ফুলছড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার উড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি মাজিদুল ইসলাম মাজেদ (৪৫) এবং উদাখালী ইউনিয়ন আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি রেজা মিয়া (৪২)।
পুলিশ জানায়, গ্রেপ্তার মাজিদুল ইসলাম মাজেদ উত্তর উড়িয়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। অপরদিকে রেজা মিয়া পূর্ব ছালুয়া গ্রামের মৃত ওসমান গণির ছেলে।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসরাকুল ইসলাম জানান, বিস্ফোরক আইনের মামলায় অভিযুক্ত ওই দুই নেতাকে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
ডিবিসি/এসডব্লিউএন