বাংলাদেশ, সারা বাংলা
রামদা-কুড়াল হাতে হাসপাতালে আগুন দিল আওয়ামী লীগ, আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধের প্রশ্ন

গোপালগঞ্জে আওয়ামী লীগের তাণ্ডবের মধ্যে রামদা ও কুড়াল হাতে মহড়া এবং হাসপাতালে আগুন দেওয়ার ঘটনা আন্তর্জাতিক মানবিক আইনের আলোকে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গোপালগঞ্জে রামদা কুড়াল হাতে মহড়া দিয়ে হাসপাতালে আগুন দিয়েছে আওয়ামী লীগ। ১৯৪৯ সালের জেনেভা কনভেনশন অনুযায়ী, সশস্ত্র সংঘাতের সময় হাসপাতাল, চিকিৎসাকর্মী, রোগী ও আহত ব্যক্তিদের বিশেষ সুরক্ষা দিতে হবে।
কনভেনশনের ১৯৭৭ সালের অতিরিক্ত প্রটোকলেও চিকিৎসাপ্রতিষ্ঠানের সুরক্ষা নিশ্চিত করার বাধ্যবাধকতা রয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতিষ্ঠাকালীন দলিল রোম সংবিধির (Rome Statute) ৮ অনুচ্ছেদে নির্দিষ্ট শর্তে হাসপাতাল ও চিকিৎসাপ্রতিষ্ঠানের ওপর ইচ্ছাকৃত হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
গোপালগঞ্জের হাসপাতালে অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত গুরুতর। হাসপাতালে হামলা রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা বিপন্ন করতে পারে। এমন ঘটনায় দায়ীদের শনাক্ত, নিরপেক্ষ তদন্ত এবং প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার দাবি উঠেছে।
ডিবিসি/ আরএফই