ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

পঞ্চগড় ডিসি কার্যালয়ে উদ্ধার হওয়া বোমাসদৃশ বস্তুটি ছিল আইইডি, নিষ্ক্রিয় করল এসআরবি-১৩

পঞ্চগড় ডিসি কার্যালয়ে উদ্ধার হওয়া বোমাসদৃশ বস্তুটি ছিল আইইডি, নিষ্ক্রিয় করল এসআরবি-১৩

সারা বাংলা

পঞ্চগড় ডিসি কার্যালয়ে উদ্ধার হওয়া বোমাসদৃশ বস্তুটি ছিল আইইডি, নিষ্ক্রিয় করল এসআরবি-১৩

পঞ্চগড় প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

পঞ্চগড় জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় চত্বর থেকে উদ্ধার হওয়া বোমাসদৃশ বস্তুটিকে ঘরোয়া পদ্ধতিতে তৈরি বোমা বা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) হিসেবে শনাক্ত করে নিষ্ক্রিয় করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১৩) বোম ডিসপোজাল ইউনিট। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বস্তুটি পাওয়ার প্রায় ১৬ ঘণ্টা পর রাত ১১টার দিকে এটি নিরাপদে নিষ্ক্রিয় করা হয়।

প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে চাদর দিয়ে মুখ ঢাকা এক অজ্ঞাত ব্যক্তি জেলা প্রশাসক কার্যালয়ের হেল্প ডেস্কের পাশে একটি চেয়ারের ওপর লাল টেপ দিয়ে মোড়ানো বস্তুটি রেখে যায়। সকালে বিষয়টি নজরে আসার পরপরই কার্যালয় চত্বরে নিরাপত্তা জোরদার করা হয় এবং এসআরবি-১৩-এর বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। পরে রাত ১১টার দিকে প্রশিক্ষিত দলটি জেলা প্রশাসক কার্যালয়ের মাঠের একটি নিরাপদ স্থানে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে বোমাটি নিষ্ক্রিয় করে।

 

বোমাটি নিষ্ক্রিয় করার পর এর ধ্বংসাবশেষ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পঞ্চগড় জেলা কমিটির লোগোসংবলিত ৮ দফা দাবির একটি স্মারকলিপি উদ্ধার করা হয়। তবে তদন্ত ও নিরাপত্তার স্বার্থে স্মারকলিপির বিস্তারিত বিষয়বস্তু এখনই প্রকাশ করেনি প্রশাসন।

 

এ বিষয়ে এসআরবি-১৩-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) তৌহিদ বলেন, ‘প্রশাসনের মাধ্যমে আমরা জানতে পারি যে পঞ্চগড় জেলা প্রশাসকের অফিস কক্ষের নিচে চেয়ারের ওপর কেউ বোমাসদৃশ একটি লাল বস্তু রেখে গেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সেখানে এসআরবির একটি টহল দল পাঠাই এবং পরে আমাদের বোম ডিসপোজাল ইউনিটকে নিয়ে আসি। প্রশিক্ষিত দলটি অত্যন্ত দক্ষতার সঙ্গে নিরাপদে বস্তুটি উদ্ধার করে বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছে। এটি মূলত স্থানীয়ভাবে তৈরি একটি আইইডি বা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস।’

 

পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ বলেন, ‘শুরুতে বস্তুটি আসলেই বোমা কি না, তা আমাদের কাছে নিশ্চিত ছিল না। বোম ডিসপোজাল টিম আসার পর আমরা নিশ্চিত হই যে এটি একটি বোমা। আর এর সঙ্গে পাওয়া চিঠি বা স্মারকলিপিটি নিরাপত্তার খাতিরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। এতে অনেক গোপনীয় বিষয় থাকায় তদন্তের স্বার্থে এখনই তা প্রকাশ করা যাচ্ছে না।’

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন