ডিবিসি নিউজdbcnews.tv

আবহাওয়া

দুপুরের মধ্যে ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, ১ নম্বর সতর্ক সংকেত

দুপুরের মধ্যে ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, ১ নম্বর সতর্ক সংকেত

আবহাওয়া

দুপুরের মধ্যে ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, ১ নম্বর সতর্ক সংকেত

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৪৫ মিনিট আগে

দেশের ১০টি অঞ্চলের ওপর দিয়ে দুপুর ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

 

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

 

এ অবস্থায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর (পুনঃ) সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন