ডিবিসি নিউজdbcnews.tv

বাণিজ্য

টানা ৮ দফায় কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে প্রায় ১১ হাজার টাকা

টানা ৮ দফায় কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে প্রায় ১১ হাজার টাকা

বাণিজ্য

টানা ৮ দফায় কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে প্রায় ১১ হাজার টাকা

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে একলাফে ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। এ নিয়ে টানা ৮ দফায় ভরিপ্রতি স্বর্ণের দাম কমলো ২৮ হাজার ৫১৮ টাকা।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম কমানোর এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই দর সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

 

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা।

 

এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) টানা সপ্তম দফায় দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। ওইদিন ভরিতে একলাফে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১২ হাজার ১১০ টাকা।

 

সবমিলিয়ে চলতি বছর দেশের বাজারে এখন পর্যন্ত মোট ১৪১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৫ দফায় দাম বাড়ানো হলেও ৭৫ দফায় কমানো হয়েছে এবং এক দফায় ভ্যাট সমন্বয় করা হয়েছে। এর আগে ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই বছর মোট ৬৪ বার দাম বাড়ানো হলেও মাত্র ২৯ বার কমানো হয়েছিল স্বর্ণের দাম।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন