ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

ঘূর্ণিঝড় আকভান-এর প্রভাবে মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, ব্যাহত পণ্য খালাস

ঘূর্ণিঝড় আকভান-এর প্রভাবে মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, ব্যাহত পণ্য খালাস

সারা বাংলা

ঘূর্ণিঝড় আকভান-এর প্রভাবে মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, ব্যাহত পণ্য খালাস

মোংলা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকভান-এর প্রভাবে মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়টির প্রভাবে শুক্রবার (২০ নভেম্বর) সকাল থেকেই মোংলা ও এর আশপাশের এলাকার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং থেমে থেমে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত আছে।

বৈরী আবহাওয়া ও অবিরাম বৃষ্টির কারণে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। বিশেষ করে কর্মজীবী ও সাধারণ মানুষের দৈনন্দিন চলাচলে চরম ভোগান্তি বেড়েছে।

 

এদিকে প্রতিকূল আবহাওয়ার প্রভাব পড়েছে মোংলা বন্দরের স্বাভাবিক কার্যক্রমেও। বন্দরে অবস্থানরত দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজগুলো থেকে পণ্য বোঝাই ও খালাস কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে বলে বন্দর সূত্রে জানা গেছে।

 

মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ হারুন অর রশিদ জানান, ঘূর্ণিঝড়টি বর্তমানে বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম অংশে অবস্থান করছে। এর প্রভাবে মোংলা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে এবং সকাল থেকে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে।

 

বৈরী পরিস্থিতির কারণে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার নির্দেশ দেওয়া হয়েছে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন