ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

ঝিনাইদহে জমি নিয়ে সন্তানদের বিরোধ, প্রশাসনের চেষ্টায় ১৪ ঘণ্টা পর বাবার দাফন প্রক্রিয়া শুরু

ঝিনাইদহে জমি নিয়ে সন্তানদের বিরোধ, প্রশাসনের চেষ্টায় ১৪ ঘণ্টা পর বাবার দাফন প্রক্রিয়া শুরু

সারা বাংলা

ঝিনাইদহে জমি নিয়ে সন্তানদের বিরোধ, প্রশাসনের চেষ্টায় ১৪ ঘণ্টা পর বাবার দাফন প্রক্রিয়া শুরু

ঝিনাইদহ প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ঝিনাইদহের মহেশপুরে বাবা মাহাবুর তরফদারের (৮০) মরদেহ দাফনে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। তবে উপজেলা প্রশাসনের সহযোগীতায় মৃতের সন্তানদের মধ্যে সৃষ্ট বিরোধ মিমাংশার আশ্বাসের প্রেক্ষিতে প্রায় ১৪ ঘণ্টা পর শুক্রবার বিকালে মরদেহ দাফনের ব্যবস্থা করা হয়েছে।

মহেশপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গাড়াবাড়ীয়া তরফদার পাড়ায় এই অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি হয়।

 

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাহাবুর তরফদার।

 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মাহাবুর তরফদারের তিন ছেলে ও তিন মেয়ে রয়েছেন। শুক্রবার সকালে বাবার মৃত্যুর খবর পেয়ে বাড়িতে আসেন মেজ ছেলে বাকপ্রতিবন্ধী রফিকুল তরফদার এবং তিন মেয়ে সেলিনা বেগম, পারভীনা আক্তার ও রিনা খাতুন।

 

তারা অভিযোগ করেন, বড় ছেলে মনিরুল তরফদার ও ছোট ছেলে শফি তরফদার বাবাকে দিয়ে জোরপূর্বক জমি রেজিস্ট্রি করে নিয়েছেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে বাবার সঙ্গে তাদের দেখা করতে দেওয়া হয়নি। যার পরিপ্রেক্ষিতে গত দুই বছর আগে তারা আদালতে মামলাও করেছিলেন। এ অবস্থায় প্রাপ্প জমি ফিরিয়ে না দেওয়া পর্যন্ত তারা বাবার মরদেহ দাফন করতে দেবেন না বলে অবস্থান নেন।

 

অন্যদিকে, জোরপূর্বক জমি রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বড় ছেলে মনিরুল তরফদার ও ছোট ছেলে শফি তরফদার। তাদের দাবি, কোনো ধরনের জোরজবরদস্তি করা হয়নি; বরং বাবা নিজ ইচ্ছায় ও স্বেচ্ছায় দুই ছেলের নামে জমি লিখে দিয়েছেন।

 

এদিকে একজন মৃত ব্যক্তির মরদেহ দাফনে এমন বাধার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, মৃতদেহের প্রতি সম্মান জানিয়ে এবং মানবিক দিক বিবেচনা করে দ্রুত এই অচলাবস্থা নিরসনে স্থানীয়ভাবে দফায় দফায় মীমাংসার চেষ্টা করেন।

 

মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন বলেন, পারিবারিক জমি ভাগাভাগি নিয়ে সন্তানের মধ্যে সৃষ্ট বিরোধে মৃত বাবার মরদেহ দাফনে বাধা সৃষ্টির ঘটনা ঘটেছিল। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। সন্তানদের এবং স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেছি। সম্পত্তি ভাগের বিষয়টা নিহতের সন্তানদের সাথে পরবর্তিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা বসে মিমাংশা করবো। এরপর সকলের সম্মতিতে মৃতদেহ দাফনের জন্য গ্রামের কবরস্থানে খবর খোড়ার কাজ চলছে। যথাযথ প্রক্রিয়ায় জানাযা শেষে বিকালে মরদেহ দাফন করা হবে।

 

ডিবিসি/ এইচএপি

আরও পড়ুন