ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ার ক্রিসমাস দ্বীপে ডিম ছাড়তে ভারত মহাসাগরে ছুটছে ১০ কোটি লাল কাঁকড়া

অস্ট্রেলিয়ার ক্রিসমাস দ্বীপে ডিম ছাড়তে ভারত মহাসাগরে ছুটছে ১০ কোটি লাল কাঁকড়া

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ার ক্রিসমাস দ্বীপে ডিম ছাড়তে ভারত মহাসাগরে ছুটছে ১০ কোটি লাল কাঁকড়া

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

অস্ট্রেলিয়ার প্রত্যন্ত ক্রিসমাস দ্বীপে বন থেকে সাগরের দিকে বার্ষিক যাত্রা শুরু করেছে ১০ কোটিরও বেশি লাল কাঁকড়া। এ সপ্তাহে পরিবেশ সংরক্ষণকর্মীরা এ তথ্য নিশ্চিত করেছেন। ভারত মহাসাগরের এই দ্বীপে বর্ষা মৌসুম শুরু হলেই প্রতিবছর প্রজননের উদ্দেশ্যে কোটি কোটি লাল কাঁকড়া বন ছেড়ে উপকূলের দিকে ছুটে যায়।

ইন্দোনেশিয়ার ৩৫০ কিলোমিটার দক্ষিণে এবং অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড থেকে এক হাজার কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত এই দ্বীপটির লাল কাঁকড়ার অভিবাসন বিশ্বের অন্যতম বিরল প্রাকৃতিক দৃশ্য হিসেবে পরিচিত।

 

পার্কস অস্ট্রেলিয়া জানিয়েছে, ডিম ছাড়ার জন্য কাঁকড়াগুলো বিশেষ একটি সময় বেছে নেয়। তারা চায় ‘চাঁদের শেষ চতুর্থাংশের সময় ভাটার দিকে নামতে থাকা জোয়ারে ভোর হওয়ার আগেই’ সাগরে ডিম ছাড়তে।

 

পার্কস অস্ট্রেলিয়ার ক্রিসমাস আইল্যান্ড ন্যাশনাল পার্কের ব্যবস্থাপক ক্রিস চার্ট্রেস বলেন, ‘বন্যপ্রাণীর এই অসাধারণ দৃশ্য দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ক্রিসমাস দ্বীপে আসেন।’

 

সংরক্ষণকর্মীদের মতে, দ্বীপটিতে লাল কাঁকড়ার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। চলমান সংরক্ষণ কার্যক্রম, বিশেষ করে আক্রমণাত্মক ‘হলুদ পাগলা পিঁপড়া’ নিয়ন্ত্রণের উদ্যোগ সফল হওয়ায় কাঁকড়ার সংখ্যা প্রায় পাঁচ কোটি থেকে বেড়ে বর্তমানে ১০ কোটিরও বেশি হয়েছে।

 

লাল কাঁকড়াকে দ্বীপটির বাস্তুতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রজাতি হিসেবে উল্লেখ করে ক্রিস চার্ট্রেস জানান, এই প্রজাতির সংখ্যা পুনরুদ্ধার দ্বীপের সামগ্রিক প্রতিবেশের ভারসাম্য রক্ষায় বড় ভূমিকা রাখছে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন