ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

উত্তেজনা কাটিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ফিরেছে স্বাভাবিক জনজীবন

উত্তেজনা কাটিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ফিরেছে স্বাভাবিক জনজীবন

সারা বাংলা

উত্তেজনা কাটিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ফিরেছে স্বাভাবিক জনজীবন

গোপালগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা ও অস্বাভাবিক পরিস্থিতি কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ডাকা কর্মসূচিকে ঘিরে জনমনে যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছিল, শুক্রবার (২০ নভেম্বর) সকালে তা অনেকটাই কমে এসেছে।

শুক্রবার সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় মানুষের স্বাভাবিক চলাচল দেখা গেছে। খুলতে শুরু করেছে দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান। পাশাপাশি সড়কে ছোট-বড় যানবাহন চলাচলও আগের তুলনায় বেড়েছে। হাটবাজার ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে মানুষের উপস্থিতিও বাড়তে দেখা যায়।

 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকালের কর্মসূচিকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় অনেকেই নিরাপত্তার কথা বিবেচনা করে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হননি। এতে ব্যবসা-বাণিজ্য ও স্বাভাবিক কর্মকাণ্ডে কিছুটা স্থবিরতা তৈরি হয়। তবে আজ পরিস্থিতির উন্নতি হওয়ায় সাধারণ মানুষ আবারও নিজেদের দৈনন্দিন কাজে ফিরতে শুরু করেছেন।

 

সব মিলিয়ে গতকালের তুলনায় আজ টুঙ্গিপাড়ার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে এবং দ্রুতই স্বাভাবিক ছন্দে ফিরবে টুঙ্গিপাড়ার জনজীবন।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন