ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

গাইবান্ধায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুরু হলো জেলা ইজতেমা

গাইবান্ধায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুরু হলো জেলা ইজতেমা

সারা বাংলা

গাইবান্ধায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুরু হলো জেলা ইজতেমা

গাইবান্ধা প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। এরই মধ্যে ইজতেমায় অংশ নিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

শুক্রবার (২০ নভেম্বর) ভোরে ফজরের নামাজের পর গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের কাটামোড় মাঠে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম।

 

এদিকে ইজতেমাকে কেন্দ্র করে মাঠে জড়ো হয়েছেন হাজারো মুসল্লি। তারা বয়ান শোনা, নামাজ আদায় ও ধর্মীয় আলোচনায় অংশ নিচ্ছেন। তিন দিনব্যাপী ইজতেমায় দেশ ও জাতির কল্যাণ, শান্তি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

 

আগামী তিন দিন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে চলবে গাইবান্ধা জেলা ইজতেমার কার্যক্রম।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন