ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

অপশক্তির অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

অপশক্তির অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সারা বাংলা

অপশক্তির অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জয়পুরহাট প্রতিনিধি

ডিবিসি নিউজ

২৮ মিনিট আগে

জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি বলেছেন, বর্তমান সরকার একটি গণতান্ত্রিক সরকার এবং গণতান্ত্রিক ও রাজনৈতিকভাবেই সব পরিস্থিতি মোকাবিলা করছে। দেশে কোনো অপশক্তি কিংবা অতীতে পরাজিত ও পলায়নকৃত ফ্যাসিস্ট শক্তি অস্থিতিশীল অবস্থা সৃষ্টির চেষ্টা করলে তা সফল হবে না।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে জয়পুরহাটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন। অনুষ্ঠানে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, একাডেমিক ভবনের সম্প্রসারণ কাজের উদ্বোধন, গুণী শিক্ষক সংবর্ধনা এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়ী সম্মাননা প্রদান করা হয়।

 

প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, সারাদেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। বর্তমান সরকার কোনো জুলুম-নির্যাতনের সরকার নয়। তিনি অভিযোগ করেন, ফ্যাসিস্ট শক্তি প্রমাণ করেছে যে তাদের কোনো রাজনৈতিক দল বা আদর্শ নেই; সন্ত্রাস ও জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে তারা দেশকে ধ্বংস করে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চায়। তবে দেশের গণতন্ত্রকামী মানুষ অতীতের মতো এখনো তাদের সেই ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে।

 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক আল মামুন মিয়া, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাইমেনা শারমীন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক এম এ ওয়াহাব, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার আযিযুল হাকিম এবং সদর থানা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম প্রমুখ।

ডিবিসি/এইচডিআই

আরও পড়ুন