ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর জন্মদিনে দোয়া মাহফিল, দুস্থদের মধ্যে খাবার বিতরণ

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর জন্মদিনে দোয়া মাহফিল, দুস্থদের মধ্যে খাবার বিতরণ

সারা বাংলা

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর জন্মদিনে দোয়া মাহফিল, দুস্থদের মধ্যে খাবার বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জি. এম. শফিউর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুস সালাম আকন্দ, কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লে. মো. আবু বকর সিদ্দিক, পরিচালক এ. কে. এম. মাহফুজুর রহমান বাপ্পী এবং মাজেস্টো লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর প্রকৌশলী ইসহাক রনি।


বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নায়লা ইয়াসমিন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান।


আলোচনা ও দোয়া মাহফিল শেষে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন