ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

কক্সবাজারে ট্রেনের ধাক্কায় অটোরিকশার শিশুসহ একই পরিবারের চার যাত্রী নিহত

কক্সবাজারে ট্রেনের ধাক্কায় অটোরিকশার শিশুসহ একই পরিবারের চার যাত্রী নিহত

সারা বাংলা

কক্সবাজারে ট্রেনের ধাক্কায় অটোরিকশার শিশুসহ একই পরিবারের চার যাত্রী নিহত

কক্সবাজার প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় অটোরিকশার যাত্রী দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। অটোরিকশার চালক জয়নাল আবেদীন আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

নিহতরা হলেন দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যারঘোনা এলাকার সাজ্জাদ হোসেন রুবেল, তাঁর বোন কাশিফা জান্নাত (২০), তিন বছর বয়সী সাহিল ও পাঁচ মাস বয়সী মাশরুফা। আহত চালকও একই এলাকার বাসিন্দা।

 

নিহতদের স্বজন মনোয়ারা বেগম জানান, জোহরের নামাজের পর তাঁরা অটোরিকশায় রামুর উমখালীতে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। দক্ষিণ মিঠাছড়ির রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। কক্সবাজার আইকনিক রেলস্টেশনের স্টেশনমাস্টার জয়নাল আবেদিন জানান, ট্রেনটি ছিল ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস।

 

কক্সবাজার আইকনিক রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর আহমদ জানান, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত দুই শিশু ও চালককে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন