ডিবিসি নিউজdbcnews.tv

রাজনীতি

শেখ হাসিনার রক্ততৃষ্ণা এখনো মেটেনি, আন্দোলন বেগবান করতে একটি লাশ প্রয়োজন: রিজভী

শেখ হাসিনার রক্ততৃষ্ণা এখনো মেটেনি, আন্দোলন বেগবান করতে একটি লাশ প্রয়োজন: রিজভী

রাজনীতি

শেখ হাসিনার রক্ততৃষ্ণা এখনো মেটেনি, আন্দোলন বেগবান করতে একটি লাশ প্রয়োজন: রিজভী

স্টাফ রিপোর্টার, যশোর

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘রক্ততৃষ্ণার্ত শেখ হাসিনার একটি লাশ প্রয়োজন আন্দোলনকে আরও বেগবান করার জন্য। তাদের রক্ততৃষ্ণা এখনো মেটেনি। চৌদ্দশ শিশু-কিশোরকে হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে না পেরে পালিয়ে গেছে।’

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে যশোরের বিডি হলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত নেতা তরিকুল ইসলামের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

রিজভী বলেন, পার্শ্ববর্তী দেশে অবস্থান করেও তাদের সেই রক্ততৃষ্ণা আবারও জেগে উঠেছে। সেই রক্ততৃষ্ণা মেটানোর জন্যই একের পর এক পুলিশের গাড়ি ও সাধারণ মানুষের গাড়িতে আগুন দেওয়া হচ্ছে, ঘটানো হচ্ছে ককটেল বিস্ফোরণ। কোথাও কোথাও মানুষ হত্যার ঘটনাও ঘটছে।

 

তিনি আরও বলেন, গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ দলের নেতাকর্মীদের হাতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হত্যার শিকার হয়েছেন। যারা বেআইনি কর্মকাণ্ডে জড়িত, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আইনের আওতায় নিয়ে আসবে। আদালত তাদের বিচার করে শাস্তি দেবে।

 

রিজভী বলেন, ‘আমরা রাজপথ, গলিপথ, মেঠোপথ কোনোটাই ছাড়ব না। জনগণকে সঙ্গে নিয়ে এই দুর্বৃত্ত পঞ্চম বাহিনীকে চিহ্নিত করব। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলব।’

 

যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা সুলতানা, সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।

 

সভায় যশোর জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন