ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

ডিসেম্বরে দেশে ফেরা হলো না তানভীরের, মালয়েশিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় মৃত্যু

ডিসেম্বরে দেশে ফেরা হলো না তানভীরের, মালয়েশিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় মৃত্যু

সারা বাংলা

ডিসেম্বরে দেশে ফেরা হলো না তানভীরের, মালয়েশিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার যুবক তানভীর হোসেন জনি (৩৫) দীর্ঘ তিন বছর মালয়েশিয়ায় প্রবাস জীবন কাটাচ্ছিলেন। আগামী ডিসেম্বরে পরিবারের কাছে ফিরতে দেশে আসার সব প্রস্তুতিও সম্পন্ন করেছিলেন তিনি। কিন্তু সেই ফেরা আর হলো না; মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এই প্রবাসী।

নিহত তানভীর হোসেন জনি মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার জোড়খালী এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. আব্দুল হক প্রধান। তিন ভাইয়ের মধ্যে জনি ছিলেন মেজ; তাদের এক বোনও রয়েছে।

 

গত বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় মালয়েশিয়ায় সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন জনি। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কাছে হার মানেন তিনি।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার সন্ধানে প্রায় তিন বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমান জনি। প্রবাসে কাজ করে পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখছিলেন তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরেই দেশে ফিরে স্বজনদের সঙ্গে সময় কাটানোর কথা ছিল তার। তবে বাড়ি ফেরার সেই অপেক্ষার মধ্যেই ঘটে যায় মর্মান্তিক এই দুর্ঘটনা।

 

জনির আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কাছে তার দেশে ফেরার অপেক্ষা এখন পরিণত হয়েছে অপূরণীয় শোকে।

ডিবিসি/এইচডিআই

আরও পড়ুন