ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

ময়মনসিংহে ১০০ টাকার বিনিময়ে নাশকতা চেষ্টার অভিযোগে আটক ৬

ময়মনসিংহে ১০০ টাকার বিনিময়ে নাশকতা চেষ্টার অভিযোগে আটক ৬

বাংলাদেশ, সারা বাংলা

ময়মনসিংহে ১০০ টাকার বিনিময়ে নাশকতা চেষ্টার অভিযোগে আটক ৬

ময়মনসিংহ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

ময়মনসিংহ নগরীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের মিছিলে অংশগ্রহণ ও নাশকতার পরিকল্পনার অভিযোগে কিশোর গ্যাংয়ের সন্দেহভাজন ছয় সদস্যকে আটক করেছে পুলিশ। ময়মনসিংহ নগরীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের মিছিলে অংশগ্রহণ ও নাশকতার পরিকল্পনার অভিযোগে কিশোর গ্যাংয়ের সন্দেহভাজন ছয় সদস্যকে আটক করেছে পুলিশ।

প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জানতে পেরেছে, মিছিলে অংশ নেয়ার জন্য প্রত্যেক কিশোরকে ১০০ টাকা করে দেয়া হয়েছিল।


শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৫টার দিকে নগরীর কোতোয়ালি মডেল থানাধীন কাশর বোররচর ভবনের সামনের তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


পুলিশ সূত্রে জানা যায়, কাশর বোররচর ভবন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের কয়েকজনের নেতৃত্বে মিছিল বের হওয়ার খবর পায় পুলিশ। পরে কোতোয়ালি মডেল থানার ২ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সেলিমের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় মিছিলে অংশ নেয়ার অভিযোগে ছয় কিশোরকে আটক করা হয়।


আটক কিশোররা হলো- মাহমুদ মুক্তাদির (১৬), সাকিবুল হাসান (১৭), ইয়াসিন আরাফাত (১৬), মো. রোমান (১৫), সানজিদুল হাসান রিহান (১৪) ও সানজিদ (১৬)।


আটক কিশোরদের মধ্যে দুজন নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী। অন্যরা মোবাইল সার্ভিসিং, অটোরিকশা সার্ভিসিং, বাসের হেলপার এবং জুতার দোকানে কাজ করে বলে জানিয়েছে পুলিশ।


পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির পলাতক সদস্য হিসেবে চিহ্নিত জাবির, আবিদ ও মাইনসহ অজ্ঞাতনামা কয়েকজনের নেতৃত্বে মিছিলটির আয়োজন করা হয়। মিছিলে অংশ নিতে প্রত্যেক কিশোরকে ১০০ টাকা করে দেয়া হয়েছিল বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে। এ সময় মিছিল থেকে ‘জয় বাংলা’ স্লোগান দেয়া হয় বলেও জানিয়েছে পুলিশ।


পুলিশ আরও জানায়, মিছিলের পেছনে অর্থের উৎস কী, কারা অর্থ সরবরাহ করেছে, আয়োজকদের পরিচয় এবং এর সাথে নাশকতা বা অন্য কোনো পরিকল্পনার সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা-ও তদন্ত করা হচ্ছে।


ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং নাশকতা ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠপর্যায়ে পুলিশি কার্যক্রমের পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও অপরাধবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।


তিনি আরও জানান, কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পেছনে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সংশ্লিষ্টতা পাওয়া গেলে তথ্যপ্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন