ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

সাংবাদিকদের সঙ্গে ফুটবল ম্যাচে আহত নিউইয়র্ক সিটির মেয়র মামদানি

সাংবাদিকদের সঙ্গে ফুটবল ম্যাচে আহত নিউইয়র্ক সিটির মেয়র মামদানি

আন্তর্জাতিক

সাংবাদিকদের সঙ্গে ফুটবল ম্যাচে আহত নিউইয়র্ক সিটির মেয়র মামদানি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

সিটি হলের সংবাদকর্মীদের সঙ্গে একটি অনানুষ্ঠানিক ফুটবল ম্যাচ খেলতে গিয়ে আহত হয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। খেলার সময় তাঁর পায়ের অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে গেছে বলে জানিয়েছেন তিনি। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

শুক্রবার (২০ নভেম্বর) ৩৫ বছর বয়সী এই মেয়র ক্রাচে ভর দিয়ে খুঁড়িয়ে একটি সংবাদ সম্মেলনে প্রবেশ করেন। এ সময় এক সাংবাদিক তাঁর আঘাতের বিষয়ে জানতে চাইলে মামদানি জানান, বৃহস্পতিবার রাতের ওই ফুটবল ম্যাচে খেলতে গিয়ে তিনি এই চোট পান।

 

আহত হওয়ার সম্ভাব্য কারণ হিসেবে খেলার আগে ঠিকমতো ওয়ার্মআপ না করাকে দায়ী করে যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহরের এই তরুণ মেয়র রসিকতার সুরে বলেন, “আমি স্ট্রেচিং করিনি।”

 

তবে চোট পেলেও ফুটবলের একনিষ্ঠ ভক্ত মামদানি আনন্দের সঙ্গেই জানান, মাঠে নামার কিছুক্ষণ পরেই তিনি একটি গোল করেছিলেন। নিজের বয়সের কথা উল্লেখ করে হাস্যরসের সঙ্গে তিনি বলেন, “আমি ভুলেই গিয়েছিলাম যে আমার বয়স ৩৫।” পাশাপাশি শেষ পর্যন্ত তাঁর দল সাংবাদিকদের দলকে হারিয়ে দিয়েছে বলেও দ্রুত উল্লেখ করতে ভোলেননি তিনি।

 

ব্যস্ত সময়সূচির জন্য পরিচিত নিউইয়র্ক সিটির মেয়র জানিয়েছেন, সুস্থ হওয়ার জন্য আগামী ছয় থেকে আট সপ্তাহ তাঁকে একটি মেডিকেল বুট পরে থাকতে হবে। আর পুনরায় ফুটবল মাঠে ফিরতে তাঁর প্রায় নয় মাস সময় লাগতে পারে।

 

সূত্র: এবিসি নিউজ

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন