ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

নারায়ণগঞ্জে ফ্ল্যাটে জমে থাকা গ্যাস থেকে বিষ্ফোরণে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৪

নারায়ণগঞ্জে ফ্ল্যাটে জমে থাকা গ্যাস থেকে বিষ্ফোরণে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৪

সারা বাংলা

নারায়ণগঞ্জে ফ্ল্যাটে জমে থাকা গ্যাস থেকে বিষ্ফোরণে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

নারায়ণগঞ্জের ফতুল্লায় আবাসিক ফ্ল্যাটে জমে থাকা গ্যাস থেকে বিকট শব্দে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে স্বামী-স্ত্রীসহ চারজন দগ্ধ হয়েছেন।

শনিবার (২১ নভেম্বর) ভোর ৫টার দিকে ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় আসলাম মিয়ার চারতলা ভবনের নিচতলায় এই ঘটনা ঘটে।

 

দগ্ধরা হলেন- শাহিন, তার স্ত্রী লিমা পারভীন এবং তাদের দুইজন আত্মীয়। গুরুতর দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল এবং পরে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

 

স্থানীয়রা জানান, ঘটনার সময় ওই ফ্ল্যাটের দরজা ও জানালা সব বন্ধ ছিল। ধারণা করা হচ্ছে, গ্যাসের চাবি খোলা থাকায় অথবা গ্যাস লাইনের লিকেজ থেকে সারা ঘরে গ্যাস জমে ছিল।

 

সকালে ঘুম থেকে উঠে চুলায় আগুন জ্বালাতেই মুহূর্তের মধ্যে তা বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় ফ্ল্যাটের দরজা-জানালাসহ ঘরের আসবাবপত্র পুড়ে যায়। বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপর দগ্ধ চারজনকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

 

সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

 

এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, ‘ঘটনাস্থলে আমাদের একটি টিম কাজ করছে। বিস্ফোরণের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।’

 

ডিবিসি/ এসডব্লিউএন

আরও পড়ুন