ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

খাগড়াছড়িতে উদ্ধার হওয়া গোলা বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয়

খাগড়াছড়িতে উদ্ধার হওয়া গোলা বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয়

বাংলাদেশ, সারা বাংলা

খাগড়াছড়িতে উদ্ধার হওয়া গোলা বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয়

খাগড়াছড়ি প্রতিনিধি

ডিবিসি নিউজ

২১ মিনিট আগে

খাগড়াছড়ি সদর উপজেলার উত্তর গঞ্জপাড়া এলাকা থেকে উদ্ধার করা অবিস্ফোরিত গোলা নিরাপদে বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোমা ডিসপোজাল গ্রুপ।

শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে খাগড়াছড়ি সদর উপজেলার দক্ষিণ খবংপুরিয়া শ্মশানঘাট এলাকায় প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করে গোলাটি নিষ্ক্রিয় করা হয়। সার্জেন্ট মাহবুবের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়।


এর আগে বোমা ডিসপোজাল গ্রুপের সদস্যসহ খাগড়াছড়ি জোনের দুটি টহল দল ঘটনাস্থলে গিয়ে গোলাটি উদ্ধারের স্থান ও আশপাশের এলাকায় তল্লাশি চালায়। এ সময় অন্য কোনো অবিস্ফোরিত গোলাবারুদ বা বিস্ফোরকজাতীয় বস্তু পাওয়া যায়নি।


পরবর্তীতে উদ্ধার করা গোলাটি পিকআপে করে দক্ষিণ খবংপুরিয়া শ্মশানঘাটে নিয়ে গিয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়। এ ঘটনায় কোনো দুর্ঘটনা বা হতাহতের ঘটনা ঘটেনি।


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন