বিবিধ
আল-হেরার ১২০০ শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান

গাজীপুরের টঙ্গীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আল-হেরা গ্লোবাল এডুকেশন ফাউন্ডেশনের উদ্যোগে ‘কুরআন সবক অনুষ্ঠান-২০২৬’। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাম্পাসের মোট ১ হাজার ২০০ শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান করা হয়।
শনিবার (২১ নভেম্বর) উত্তর আউচপাড়ায় এশিয়া ফিলিং স্টেশন সংলগ্ন আল-হেরা হিফজ বিভাগের স্বতন্ত্র শাখায় দুই পর্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আল-হেরা গ্লোবাল এডুকেশন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা জাফর আহমদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর খন্দকার মোহাম্মদ সাদিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদীন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের সবক প্রদান করেন হাফেজ কারী নজমুল হাসান। পবিত্র কুরআন তেলাওয়াত করেন পাকিস্তানের জনপ্রিয় কারী আনোয়ারুল হাসান বুখারী। এ সময় দেশবরেণ্য উলামায়ে কেরামসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ডিবিসি/ আরএফই