জাতীয়
জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

দেশের ক্ষুদ্র, কুটির, মাইক্রো ও মাঝারি (সিএমএসএমই) শিল্পের বিকাশ, উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে আজ রাজধানীর আগারগাঁওয়ে শুরু হলো ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৬। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাত দিনব্যাপী এ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সর্বশেষ সমীক্ষা অনুযায়ী, দেশে প্রায় এক কোটি ১৭ লাখ সিএমএসএমই প্রতিষ্ঠান রয়েছে, যা মোট নিবন্ধিত প্রতিষ্ঠানের প্রায় ৯৯ শতাংশ। শিল্প খাতের মোট জনবলের প্রায় ৮৫ শতাংশ এ খাতে কর্মরত। এ খাতে কর্মসংস্থানের পরিমাণ প্রায় তিন কোটি ৪০ লাখ। উদ্যোক্তাদের প্রায় ৭০ শতাংশ ঢাকার বাইরে এবং ৬৫ শতাংশ নারী। জিডিপিতে এ খাতের অবদান প্রায় ৩০ শতাংশ।
সরকারের অগ্রাধিকারমূলক ‘এক গ্রাম এক পণ্য’ উদ্যোগের আওতাভুক্ত প্রতিষ্ঠানও পণ্য প্রদর্শন ও বিক্রি করবে। ২৮ নভেম্বর পর্যন্ত চলা মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত।
ডিবিসি/আরএসএল