ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

মালিকানা নিয়ে বিরোধ, চট্টগ্রাম বন্দরে জব্দ রুশ ট্যাংকার

মালিকানা নিয়ে বিরোধ, চট্টগ্রাম বন্দরে জব্দ রুশ ট্যাংকার

সারা বাংলা

মালিকানা নিয়ে বিরোধ, চট্টগ্রাম বন্দরে জব্দ রুশ ট্যাংকার

চট্টগ্রাম ব্যুরো

ডিবিসি নিউজ

রবিবার ২২শে নভেম্বর ২০২৬ ১২:৩২:৫৬ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা রাশিয়ার একটি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এমটি বেলা-১ নামের জাহাজটি হাইকোর্টের জারি করা আটকের পরোয়ানার ভিত্তিতে জব্দ করা হয়। বর্তমানে এটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নিরাপত্তা হেফাজতে রয়েছে।

যুক্তরাষ্ট্রের আদালতের নির্দেশে বিক্রির মাধ্যমে মেরিল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান গ্লোবাল মার্কেটিং সিস্টেমস ইনকরপোরেটেড জাহাজটি কিনে নেয়। পরে বাংলাদেশের প্রতিষ্ঠান পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রির কাছে এটি বিক্রি করা হয়।

 

তবে জাহাজটির মালিকানা নিয়ে নতুন করে আইনি জটিলতা তৈরি হয়েছে। রাশিয়ার প্রতিষ্ঠান বুরেভেস্টমারিন এলএলসি জাহাজটির মালিকানা দাবি করে হাইকোর্টে মামলা করেছে। এর পরিপ্রেক্ষিতে আদালত জাহাজটি আটকের পরোয়ানা জারি করেন।

 

ভাঙার জন্য পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রির কাছে বিক্রি করা হলেও নতুন এই আইনি জটিলতায় জাহাজটি ভাঙার প্রক্রিয়া অনিশ্চয়তার মুখে পড়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন