ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

অবসরের ৪ মাস আগে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু

অবসরের ৪ মাস আগে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু

সারা বাংলা

অবসরের ৪ মাস আগে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু

বরিশাল ব্যুরো

ডিবিসি নিউজ

৪৫ মিনিট আগে

ঝালকাঠিতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মো. শহিদুল ইসলাম শহীদ (৫৯) নামে এক পুলিশ পরিদর্শকের মৃত্যু হয়েছে। রবিবার (২২ নভেম্বর) সকাল ৯টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত মো. শহিদুল ইসলাম ঝালকাঠি পুলিশ লাইনে সশস্ত্র পুলিশ পরিদর্শক (আরআই) হিসেবে কর্মরত ছিলেন। চাকরি জীবন থেকে তার অবসরে যাওয়ার মাত্র চার মাস বাকি ছিল।

 

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৯ ও ২০ নভেম্বর ঝালকাঠির নেছারাবাদ কমপ্লেক্সে অনুষ্ঠিত বার্ষিক মাহফিলে তিনি দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালন শেষে তিনি শারীরিকভাবে অসুস্থতা বোধ করলে প্রথমে পুলিশ লাইনে বিশ্রামে থাকেন। পরবর্তীতে শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাঁর ডেঙ্গু শনাক্ত করেন।

 

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তার মৃত্যু হয়।

 

ঝালকাঠির পুলিশ সুপার (এসপি) মেরিন সুলতানা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। একজন সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তার এমন অকাল মৃত্যুতে ঝালকাঠি জেলা পুলিশ সদস্যদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। জেলা পুলিশের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন