ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

গাড়ি আটকে ১০ মিনিটের আলটিমেটাম, ৪ লাখ টাকা আদায়ের অভিযোগ বন কর্মকর্তার বিরুদ্ধে

গাড়ি আটকে ১০ মিনিটের আলটিমেটাম, ৪ লাখ টাকা আদায়ের অভিযোগ বন কর্মকর্তার বিরুদ্ধে

বাংলাদেশ, সারা বাংলা

গাড়ি আটকে ১০ মিনিটের আলটিমেটাম, ৪ লাখ টাকা আদায়ের অভিযোগ বন কর্মকর্তার বিরুদ্ধে

কুমিল্লা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৮ ঘন্টা আগে

কুমিল্লার সুয়াগাজি চেকপোস্টে মালবাহী ট্রাক আটকে চার লাখ টাকা আদায়ের অভিযোগ উঠেছে বন কর্মকর্তা মো. নাজমুল হোসেনের বিরুদ্ধে। ট্রাক জব্দ ও বিভিন্ন মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে মাত্র ১০ মিনিটের সময় বেঁধে টাকা দাবি করা হয় বলে অভিযোগ করেছেন চট্টগ্রামের ফার্নিচার ব্যবসায়ী সিরাজুদ্দৌলা।

ব্যবসায়ীর দাবি, গত ৫ অক্টোবর তাঁর মালবাহী ট্রাক আটক করে আড়াই লাখ টাকার মালামালসহ গাড়ি জব্দের ভয় দেখানো হয়। পরে অভিযুক্তদের নির্দেশে আমিনা ফেরদৌস নামে এক নারীর ব্যক্তিগত ব্যাংক হিসাবে চার লাখ টাকা জমা দেওয়ার পর ট্রাকটি ছেড়ে দেওয়া হয়।

 

এ ঘটনায় ১৫ নভেম্বর জোরারগঞ্জ থানায় সাধারণ ডায়েরি এবং ১৯ নভেম্বর দুর্নীতি দমন কমিশনে লিখিত অভিযোগ করেন ওই ব্যবসায়ী। তাঁর আরও দাবি, টাকা লেনদেনের বিষয়টি আড়াল করতে পরে স্ট্যাম্পে আপসনামাও করা হয়। ২২ নভেম্বর রবিবার বিকালে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ভুক্তভোগী সিরাজুদ্দৌলা ।

 

তবে অভিযোগ অস্বীকার করেছেন বন কর্মকর্তা নাজমুল হোসেন। তাঁর দাবি, ব্যবসায়ীর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ওই নারীকেও তিনি চেনেন না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেবে।

 

এ ঘটনায় চার লাখ টাকা কোন নির্দেশে ব্যক্তিগত ব্যাংক হিসাবে জমা নেওয়া হয়েছিল এবং এর সঙ্গে সংশ্লিষ্টদের সম্পৃক্ততা কতটুকু, তা নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

 

ডিবিসি/ আরএফই

আরও পড়ুন