ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

সৌদি আরবের তেল শোধনাগার ও রাডারে হামলার দাবি হুতিদের

সৌদি আরবের তেল শোধনাগার ও রাডারে হামলার দাবি হুতিদের

আন্তর্জাতিক

সৌদি আরবের তেল শোধনাগার ও রাডারে হামলার দাবি হুতিদের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে

সৌদি আরবের একটি তেল শোধনাগার ও রাডার ব্যবস্থায় হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।

গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, তারা সৌদি আরবের লোহিত সাগর উপকূলে অবস্থিত রাবিঘ তেল শোধনাগার এবং নাজদ প্রদেশের আল-দাওয়াসিরের একটি রাডার লক্ষ্য করে দুটি নিখুঁত সামরিক অভিযান চালাতে সক্ষম হয়েছেন।


সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইয়াহিয়া সারি বলেন, রাবিঘের হামলাটি সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং অন্য হামলাটি দুটি পর্যায়ে পরিচালিত হয়ে সফলভাবে লক্ষ্য অর্জন করেছে।


সূত্র: আল জাজিরা


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন