আন্তর্জাতিক
নতুন বছরে চুক্তি না হলে ইরানের সাথে ফের যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের

নতুন বছরের মধ্যে কোনো চুক্তি না হলে ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরু করার বিষয়ে তিনি আগ্রহী বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
ফক্স নিউজের উদ্ধৃতি অনুযায়ী, ট্রাম্প বলেছেন যে ইরানের সাথে পরোক্ষ আলোচনায় এখন পর্যন্ত কোনো বাস্তব ফল আসেনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ইরানিরা সব সময় কথা বলে তারা কেবল কথাই বলে যায়।’
এ ছাড়া যুক্তরাষ্ট্রের আরোপ করা নৌ-অবরোধ ইরানি ট্যাংকারগুলো ভাঙার বা পরীক্ষা করার চেষ্টা করবে বলে আশা প্রকাশ করেন ট্রাম্প। হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, ‘ইরানের নৌবাহিনীর মতো সেগুলোও সমুদ্রের তলদেশে চলে যাবে।’
সূত্র: আল জাজিরা
ডিবিসি/এসভিএন