আন্তর্জাতিক
মার্কিন সহায়তায় ৭২ ঘণ্টায় হরমুজ প্রণালি পাড়ি দিল ১১৪টি জাহাজ

গত ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত ৭২ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের সহায়তায় হরমুজ প্রণালি দিয়ে ১১৪টি জাহাজ চলাচল করেছে। তবে এই সংখ্যা ২০২৫ সালের দৈনিক গড় ১৩৮টি জাহাজ চলাচলের তুলনায় অনেক কম। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এ তথ্য জানিয়েছে।
রবিবার (২২ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে ইউকেএমটিও জানায়, ওই জলপথে জাহাজের জট এখনো অনেক বেশি এবং মূলত সীমিত চলাচলের কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
এ ছাড়া একই সময়ে লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালি দিয়ে ৬৮টি জাহাজ চলাচল করেছে বলেও জানিয়েছে সংস্থাটি।
সূত্র: আল জাজিরা
ডিবিসি/এসভিএন