ডিবিসি নিউজdbcnews.tv

শিক্ষা

এইচএসসি খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ পেছাল, জানা যাবে বিকেল ৩টায়

এইচএসসি খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ পেছাল, জানা যাবে বিকেল ৩টায়

শিক্ষা

এইচএসসি খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ পেছাল, জানা যাবে বিকেল ৩টায়

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশের সময় চার ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আজ সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টায় ফল প্রকাশের কথা থাকলেও তা পরিবর্তন করে বিকেল ৩টায় নির্ধারণ করা হয়েছে।

রবিবার বিকেলে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের এই নতুন সময়সূচি জানানো হয়। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এবং পরীক্ষা নিয়ন্ত্রক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিকেল ৩টায় ফল প্রকাশের পর শিক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং কেন্দ্রীয় ফলাফল প্রকাশের ওয়েবসাইট থেকে তা জানতে পারবেন। পাশাপাশি আবেদনকারীদের দেওয়া মোবাইল ফোন নম্বরে এসএমএসের মাধ্যমেও ফলাফল পাঠিয়ে দেওয়া হবে।

 

উল্লেখ্য, এর আগে শনিবার সন্ধ্যায় ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বেলা ১১টায় ফল প্রকাশের কথা জানিয়েছিলেন। তবে অনিবার্য কারণে পরদিন সময় পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছিলেন।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন