ডিবিসি নিউজdbcnews.tv

অপরাধ

দেশত্যাগের চেষ্টাকালে বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার

দেশত্যাগের চেষ্টাকালে বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার

অপরাধ

দেশত্যাগের চেষ্টাকালে বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

দেশত্যাগের চেষ্টাকালে বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার বিদেশে পাড়ি জমানোর চেষ্টাকালে ঢাকার অন্যতম শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রবিবার (২২ নভেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

সোমবার (২৩ নভেম্বর) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গিয়েছিলেন সুইডেন আসলাম। ইমিগ্রেশন পার হওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে ডিএমপির গোয়েন্দা শাখার কাছে হস্তান্তর করা হয়। ডিবি প্রধান জানিয়েছেন, গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

ঢাকার নবাবগঞ্জ থানার ছাতিয়ার এলাকার শেখ জিন্নাত আলীর ছেলে সুইডেন আসলামের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন