আন্তর্জাতিক
ইয়েমেনে সৌদি হামলায় শিশুসহ নিহত ৩, আহত ১৬

ইয়েমেনের দুটি প্রদেশে সৌদি বাহিনীর নতুন হামলায় এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় তিন নারী ও দুই আফ্রিকান অভিবাসীসহ আরও ১৬ জন আহত হয়েছেন। ইরানি বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সি (এমএনএ) এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি বাহিনী উত্তর ইয়েমেনের হোদেইদাহ, তাইজ এবং সাদা প্রদেশের বিভিন্ন এলাকায় বিমান হামলা ও গোলাবর্ষণ করেছে। ইয়েমেনি সংবাদমাধ্যম আল-মাসিরাহ জানিয়েছে, তাইজ প্রদেশের আল-মুওয়াসিত জেলার জাবাল মাতরান এলাকার একটি যোগাযোগ নেটওয়ার্কে হামলা চালিয়েছে সৌদি আরব।
এদিকে ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সাদা প্রদেশের বাকিম জেলায় সৌদি বাহিনীর গোলাবর্ষণে এক কিশোরীসহ তিনজন নিহত হয়েছেন। আহত ১৬ জনের মধ্যে তিনজন নারী এবং দুইজন আফ্রিকান অভিবাসী রয়েছেন।
ডিবিসি/এইচডিআই