ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

হজে যেতে পারছেননা ১০ হাজার ফিলিস্তিনি, অপেক্ষা করতে করতেই মারা গেলেন ৪০০ জন

হজে যেতে পারছেননা ১০ হাজার ফিলিস্তিনি, অপেক্ষা করতে করতেই মারা গেলেন ৪০০ জন

আন্তর্জাতিক

হজে যেতে পারছেননা ১০ হাজার ফিলিস্তিনি, অপেক্ষা করতে করতেই মারা গেলেন ৪০০ জন

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

রাফাহ সীমান্তে যাতায়াত সীমাবদ্ধ থাকায় টানা চতুর্থ বছরের মতো পবিত্র হজ পালন থেকে বঞ্চিত হওয়ার শঙ্কায় পড়েছেন গাজার প্রায় ১০ হাজার ফিলিস্তিনি। ২০২৩ থেকে ২০২৬ সালের মধ্যে নিবন্ধন করেও তারা হজে যাওয়ার সুযোগ পাননি। দীর্ঘ এই অপেক্ষায় থাকতেই স্বপ্ন অপূর্ণ রেখে মারা গেছেন প্রায় ৪০০ নিবন্ধিত হজযাত্রী।

গাজার হজ ও ওমরাহ ট্রাভেল এজেন্সি অ্যাসোসিয়েশনের প্রধান মোহাম্মদ আল-আস্তাল জানান, বর্তমানে প্রায় ১০ হাজার ফিলিস্তিনি অপেক্ষমাণ তালিকায় রয়েছেন এবং হজে যাওয়ার আগেই প্রায় ৪০০ জন মৃত্যুবরণ করেছেন। ভবিষ্যতে ভ্রমণের ব্যবস্থা হলে ২০২৩ সালের হজ লটারিতে নির্বাচিতদের অগ্রাধিকার দেয়া হবে বলে তিনি উল্লেখ করেন। এছাড়া মৃত নিবন্ধনকারীদের কোটা যেন বাতিল না হয়, সেজন্য তাদের পরিবারের সদস্যদের সেই সুযোগ দেয়ার কাজ চলছে।


আল-আস্তালের মতে, সৌদি আরবের পূর্ণ প্রস্তুতি এবং মিসরের প্রচেষ্টা থাকা সত্ত্বেও রাফাহ সীমান্ত বন্ধ থাকায় গাজার হজযাত্রীরা বের হতে পারছেন না। হজযাত্রীরা যাতে নিরাপদে গাজা ত্যাগ করে সৌদি আরবে পৌঁছাতে এবং হজ শেষে আবার নিজ ভূমিতে ফিরতে পারেন, সেজন্য তিনি সুনির্দিষ্ট নিশ্চয়তা দাবি করেছেন।


যুদ্ধ ও সীমান্ত বন্ধ থাকার কারণে ২০২৪, ২০২৫ ও ২০২৬ মৌসুমে গাজার বাসিন্দারা হজে যেতে পারেননি। সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী ফিলিস্তিনের মোট ৬ হাজার ৬০০ কোটার মধ্যে গাজার বার্ষিক হজ কোটা প্রায় ২ হাজার ৫০৮ জনের। ২০২৪ সালের মে মাসে রাফাহ ক্রসিং বন্ধ হয়ে যাওয়ায় মক্কা ও মদিনায় আবাসন ও যাতায়াত বুকিং সম্পন্ন করার পরও প্রায় ২ হাজার ৫০০ হজযাত্রীর যাত্রা বাতিল হয়ে যায়। ২০২৬ সালের শুরুর দিকে সীমান্ত আংশিকভাবে খুললেও তা কেবল মানবিক প্রয়োজনে সীমাবদ্ধ ছিল।


অনেক ফিলিস্তিনির কাছে হজ আজীবনের লালিত স্বপ্ন, যার জন্য তারা বছরের পর বছর অর্থ সঞ্চয় করেন। কিন্তু বয়স বাড়তে থাকায় অপেক্ষমাণ হাজারো মানুষের মধ্যে হজ না করতে পারার আশঙ্কা বাড়ছে। আসন্ন ১৪৪৮ হিজরি বা ২০২৭ সালের হজ মৌসুম সামনে রেখে তালিকা থেকে আরও নাম ঝরে যাওয়ার আগেই নিরাপদে হজ পালন ও বাড়ি ফেরার নিশ্চয়তা দাবি করছেন গাজাবাসী।


সূত্র: দ্য প্যালেস্টিনিয়ান ইনফরমেশন সেন্টার


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন