ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

কঙ্গোয় ভয়াবহ রূপ নিচ্ছে ইবোলা, মৃত্যু ছাড়িয়েছে সাড়ে পাঁচ হাজার

কঙ্গোয় ভয়াবহ রূপ নিচ্ছে ইবোলা, মৃত্যু ছাড়িয়েছে সাড়ে পাঁচ হাজার

আন্তর্জাতিক

কঙ্গোয় ভয়াবহ রূপ নিচ্ছে ইবোলা, মৃত্যু ছাড়িয়েছে সাড়ে পাঁচ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় (ডিআরসি) ইবোলার প্রকোপ ভয়াবহ রূপ নিয়েছে। দেশটিতে এ পর্যন্ত ১১ হাজার ৬১৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৫ হাজার ৬৭৮ জন, যা দেশটির ইতিহাসে সবচেয়ে বড় ও প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাব। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই উপদ্রুত উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশে তীব্র সংঘাতের কারণে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হওয়ায় শান্তির আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান।

গত ১৭ নভেম্বর পর্যন্ত ডব্লিউএইচওর দেয়া তথ্যমতে, কঙ্গোর পূর্বাঞ্চলীয় ইতুরি এবং নর্থ কিভু প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ‘কিছু এলাকায় সংক্রমণ সামান্য কমলেও দেশটিতে সামগ্রিকভাবে উচ্চমাত্রার সংক্রমণ অব্যাহত রয়েছে।’ শরীরের তরলের সংস্পর্শে ছড়ানো এই ভাইরাসটি দেশটির পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়েছে, যা ৩০ বছরেরও বেশি সময় ধরে সহিংসতায় জর্জরিত।


সূত্র: আল জাজিরা


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন