ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

বিয়ের অনুষ্ঠানে দুই বরকে ১০০ ফুট দীর্ঘ ২ কোটি রুপির নোটের মালা উপহার

বিয়ের অনুষ্ঠানে দুই বরকে ১০০ ফুট দীর্ঘ ২ কোটি রুপির নোটের মালা উপহার

আন্তর্জাতিক, ভারত

বিয়ের অনুষ্ঠানে দুই বরকে ১০০ ফুট দীর্ঘ ২ কোটি রুপির নোটের মালা উপহার

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে

ভারতের উত্তর প্রদেশের মথুরা জেলায় এক বিয়ের অনুষ্ঠানে দুই বরকে ২ কোটি রুপির নোটের মালা উপহার দেওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

গত শনিবার মথুরার নাগলা ফৌদা গ্রামে আয়োজিত এক বিয়ের শোভাযাত্রায় এই ব্যতিক্রমী উপহার দেওয়া হয়।

 

জানা গেছে, বিয়ের ‘ঘুড়চড়ি’ বা বরযাত্রার আনুষ্ঠানিকতার সময় চাচাতো দুই ভাই প্রশান্ত সিং ও কানহা রাঘবকে ১ কোটি রুপি করে মোট ২ কোটি রুপির দুটি বিশালাকার মালা পরিয়ে দেওয়া হয়। রাজস্থানের কামা এলাকার নান্দোলি গ্রামের বাসিন্দা ও সম্পর্কে তাঁদের ভগ্নিপতি যোগেশ কুমার ঠাকুর এই উপহার দেন।

 

প্রতিটি মালা প্রায় ১০০ ফুট দীর্ঘ ছিল এবং সেগুলো সম্পূর্ণ ৫০০ রুপির নোট দিয়ে তৈরি করা হয়েছিল। মালা দুটি আকারে এতই বড় ছিল যে, সেগুলো বহন করতে ও সামলাতে কয়েকজন লোকের প্রয়োজন হয়। অভিনব এই উপহারের ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়ার পরপরই তা ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করে।

ডিবিসি/এইচডিআই

আরও পড়ুন