ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

ভারতে বাড়ির উঠানে নলকূপ চাপতেই বেরিয়ে আসে চোলাই মদ

ভারতে বাড়ির উঠানে নলকূপ চাপতেই বেরিয়ে আসে চোলাই মদ

আন্তর্জাতিক, ভারত

ভারতে বাড়ির উঠানে নলকূপ চাপতেই বেরিয়ে আসে চোলাই মদ

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

ভারতের উত্তর প্রদেশের ঝাঁসিতে একটি বাড়ির উঠানে নলকূপের হাতল চাপতেই বেরিয়ে আসে চোলাই মদ। ২১ নভেম্বর অবৈধ মদের কারবারের বিরুদ্ধে যৌথ অভিযানে গিয়ে ওই নলকূপের সন্ধান পায় পুলিশ ও আবগারি দপ্তর। এ ঘটনায় তেজপুরা ঘুরাট গ্রামের ৩০ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে আবগারি আইনে মামলা হয়েছে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, বাড়িটির উঠান দেখে সেখানে মদ মজুত রাখার বিষয়টি বোঝার উপায় ছিল না। নলকূপটিও দেখতে ছিল পানি তোলার সাধারণ নলকূপের মতো। তল্লাশির সময় কর্মকর্তারা দেখতে পান, উঠানের মাটির নিচে চোলাই মদ মজুত রাখা হয়েছিল। সেই মদ তুলে আনার জন্য মজুতস্থলের ঠিক ওপরেই বসানো হয়েছিল নলকূপটি। বাইরে থেকে যাতে কারও সন্দেহ না হয়, সে জন্যই মদ তোলার এমন ব্যবস্থা করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


অভিযানের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যায়, পুলিশ সদস্যরা উঠানে বসানো নলকূপটির হাতল চাপছেন। নলকূপের মুখ দিয়ে বেরিয়ে আসা মদ প্রথমে একটি গামলায় জমা করছেন তারা। পরে গামলা থেকে সেই মদ একটি জেরিক্যানে ঢালতে দেখা যায় তাদের।


প্রতিবেদন অনুযায়ী, পুলিশ ও আবগারি দপ্তরের যৌথ দল বাড়িটি থেকে প্রায় ৩০ লিটার চোলাই মদ জব্দ করেছে। অভিযানে সেখানে পাওয়া প্রায় এক হাজার লিটার চোলাই মদও নষ্ট করেন কর্মকর্তারা। অবৈধভাবে ওই মদ বিক্রি ঠেকাতেই ঘটনাস্থলে তা নষ্ট করা হয়। গ্রেপ্তার নারীর বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত চলছে।


সূত্র: ইন্ডিয়া টুডে


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন